সিলেটে আসছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান
বৈশাখী নিউজ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সকালে জিন্দাবাজারের সবাই সমবেত হয়ে ১০টায় শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে দুপুর ১২টায় রেজিষ্ট্রারী মাঠ থেকে বিজয় শোভাযাত্রা শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হবে।
এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী. মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব কর্মসূচি ঘোষনা করেন।
এছাড়াও সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তর্গত উপজেলা, পৌর, ওয়ার্ড ও থানায় বুদ্ধিজীবি ও মহান দিবস পালনের আহবান জানান নেতৃবৃন্দ।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed