ছাতকে আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আউয়াল গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের নাশকতা মামলার আসামী ছাতক আওয়ামীলীগের কালারুকা ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের দীঘলবন গ্রামের মৃত তাহির আলীর পুত্র।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধায় উপজেলার কালারুকা ইউপির দীঘলবন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করো হয়।
জানা যায়, গত ফ্যসিষ্ট আওয়ামীলীগ সরকারের প্রভাবশালী এমপি মানিক এর আস্থাভাজন হওয়ায় যোগ্যতা না থাকলেও তাকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছে। যে কারনে ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের মধ্যেও ছিল চরম কোন্দল। দীর্ঘদিন সাধারন সম্পাদক পদে থাকায় বিভিন্ন অনিয়ম দূর্নীতি ও জামাত বিএনপি নিধনে কাজ করতেন আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল ও তার ছেলে ছাত্রলীগ নেতা মাহবুব। পিতা পুত্রের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনেও দমন পীড়ন চালানোর অভিযোগ রয়েছে।
এব্যাপারে এস আই আব্দুস সাত্তার কালারুকা ইউপি সাধারন সম্পাদক আব্দুল আউয়ালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে করে বলেন সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা আউয়ালকে সুনামগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Related News
চাচাতো ভাইয়ের বর্শার আঘাতে ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইদের বর্শারRead More
সুনামগঞ্জে চুরি হওয়া তিন প্রতিমা কিশোরগঞ্জে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড়শ বছরের পুরোনো তিনটিRead More



Comments are Closed