শনিবার সিলেটের ৩৬ এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত কাজের জন্য সিলেটের ৩৬টি এলাকায় আগামী শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামছ ই-আরেফিনের প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ পর্যন্ত (আট ঘণ্টা) মহানগরের ৩৬ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, মিরাবাজার, বিশ্বরোড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর। এছাড়া এমসি কলেজ উপ-কেন্দ্রের ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, যুব উন্নয়ন, ডেইরি ফার্ম, আলুরতল ও আশপাশ এলাকাসমূহ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed