Main Menu

৩১ দফাকে জনগণের দফায় রুপান্তরিত করতে হবে: জাহিদ হোসেন

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সাড়ে ১৫ বছরের স্বৈরাচারকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা বিতাড়িত করেছে। ইতিহাস বলে কথিত স্বৈরাচার কখনো ফিরে আসেনি। তাই বাংলাদেশে স্বৈরাচার হাসিনার প্রত্যাবর্তন দিবাস্বপ্ন। ওই স্বৈরাচারি হাসিনা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাড়ে ৬ বছর জেলে রেখেছিলেন আজ তিনি মুক্ত আর হাসিনা পালিয়ে জীবন বাঁচিয়েছেন। এটাই নিয়তির খেলা। আমাদের নেতা তারেক রহমানের নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা হলো মানুষের ভালোবাসা অর্জনের লক্ষ্য নিয়ে মাঠে কাজ করতে হবে। সুখে-দুঃখে মানুষের পাশে থাকবো। আগামী দিনে নেতৃত্ব তারাই দিবে যারা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে। ঘর থেকে এনে নেতা বানানো চলবে না। ৩১ দফাকে জনগণের দফায় রুপান্তিত করতে পারলে বিএনপি ক্ষমতায় আসবে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় ডাক বাংলা মাঠে উপজেলা ও পৌর বিএনপির বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করেছে বিএনপি। বিএনপি এবং দুর্নীতি, বিএনপি এবং অন্যায় একসাথে চলবে না। ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। ৩১ দফার ভিত্তিতেই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবো।

Manual6 Ad Code

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য আনিসুজ্জামান বায়েছের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা আহবায়ক কমিটির সদস্য এম নাসের রহমান, ভিপি মিজানুর রহমান মিজান, এডভোকেট আবেদ রাজা, শওকতুল ইসলাম শকু, কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ক মোশাররফ হোসেন বাদশা, আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম প্রমূখ।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code