মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে যুবলীগ নেতার মা ও চাচীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর গ্রামে নিজ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমেদের বৃদ্ধা মা ও চাচী।
শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন রুমেল আহমেদের মা মেহেরুন্নেসা (৬৫) ও তার চাচী ফুলেছা বেগম (৬০)। তারা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম একটি কক্ষে আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখতে পান। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটানাস্থল পরিদর্শন করেছে।
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed