মারা গেলেন জগন্নাথপুরের শতবর্ষী কালু মিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা শতবর্ষী ব্যক্তি তাহির আলী কালু মিয়া (১০৫) আর নেই।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজবাড়ী তিনি মৃত্যু্রণ করেন।
শুক্রবার বাদজুম্মা শহরের ইকড়ছই শাহী ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মরহুমের চাচাতো ভাই মছদ্দর আলী জানান, বৃহত্তর ইকড়ছই এলাকার মধ্যে তিনি সবচেয়ে প্রবীন ব্যক্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ১০৫ বছর। তিনি তার চাচার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed