কমলগঞ্জে ভারতীয় মদসহ আটক ২
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকা থেকে ভারতীয় ১৮ বোতল নাইট রাইডার মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শমশেরনগর ফাঁড়ির পুলিশ।
রোববার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে শমশেরনগর-চাতলাপুর সড়কের চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার থ ১১-৬০৩২) জব্দ করা হয়।
আটককৃতরা হলেন-রাজনগর উপজেলার পাচগাঁও গ্রামের আব্দুল মুকিত তালুকদারের ছেলে রুমেল মিয়া তালুকদার (৩২) ও একই গ্রামের মৃত মনির মিয়ার ছেলে সেলিম মিয়া (৪১)।
পুলিশ জানায়, রোববার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে উপ পরিদর্শক জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শমশেরনগর-চাতলাপুর সড়কের চা বাগান এলাকা থেকে সিএনজিসহ চটের বস্তায় মোড়ানো ১৮ বোতল নাইট রাইডার মদসহ তাদের আটক করা হয়। আটককৃত ভারতীয় মদের বাজারমূল্য আনুমানিক ২৫ হাজার টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় ১৮ বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। রাতেই কমলগঞ্জ থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ ঘটনায় মাদক আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত দুইজনকে সোমবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন
Manual1 Ad Code শ্রীমঙ্গল প্রতিনিধি: হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গলে স্টপেজ না থাকায় ভোগান্তিরRead More
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে
Manual3 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের শিবমন্দির প্রাঙ্গণে ৬ দিনব্যাপীRead More



Comments are Closed