ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা পেছাল
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব ইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি ১৫ দিন পিছিয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) ঢাবি সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ গণমাধ্যমকে জানান, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ওই দিন চারুকলা ইউনিটের পরীক্ষা হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২৫ জানুয়ারি। ব্যবসায় শিক্ষা ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ ছাড়া, আইবিএর ভর্তি পরীক্ষা হবে ৩ জানুয়ারি।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed