কমলগঞ্জের নয়াবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর নয়াবাজার ব্যবসায়ী ও মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত নয়াবাজারে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মোট ১৩১ জন ভোটারের মধ্যে ১২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে হেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে বাচ্চু খান ও সহসভাপতি পদে বদরুল হক চৌধুরী বিজয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার শওকত আহমেদ বলেন, নয়াবাজার ব্যবসায়ী ও মালিক সমিতির নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিভিন্ন পদে ১৬ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে মধ্যে সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়েছে। বাকি ১৩ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed