Main Menu

তাহিরপুরে ২৫ দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে আশাব উদ্দিন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গাজীপুর গ্রামে মৃত মোহাম্মদ জহুর আলীর ছেলে ও উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাও মাদ্রাসার ৬ষ্ট শ্রেনির ছাত্র।

গত ২৬ সেপ্টেম্বর তাহিরপুর বাদাঘাট সড়ক থেকে সে নিখোঁজ হয়। এর পর থেকে কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ শিক্ষার্থীর পরিবার জানায়, গাজীপুর নিজ বাড়ি থেকে ঐদিন নিখোঁজ আশাব উদ্দিন সাইকেল চালিয়ে তাহিরপুর বাদাঘাট সড়কে আসে এমন সময় একই সড়কে একটি হাতিও আসে। সবাই হাতি দেখছিল এসময় ঐ শিক্ষার্থীও ছিল। হাতির পিছনে পিছনে অনেকটা দুর সাইকেল চালিয়ে যায় তা অনেকেই দেখেছে। কিন্তু এরপর থেকে তাকে আর কেউই দেখতে পায়নি। এই ঘটনায় শিশু শিক্ষার্থীর পরিবারে শোকের মাতম চলছে।

নিখোঁজের ভাই শাহজালাল হাসান জানান, আত্নীয় স্বজনসহ অনেক জায়গায় খোঁজ নিয়েছি কোথাও আমার ভাইকে খোঁজে পাচ্ছি না।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।

Share





Related News

Comments are Closed