Main Menu

ছাতকে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছাতক প্রতি‌নি‌ধি: ছাত‌কে নাশকতার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদারকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকা‌লে তা‌কে সুনামগঞ্জ জেল হাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। সে ছাতক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কালারুকা ইউনিয়নের মুক্তির গাঁও গ্রামের মরহুম আব্দুল মালিকের ছে‌লে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশ তাকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। পরে তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে সে বিদেশে পালিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে গ্রেপ্তার হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা মুন্না এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে ব‌লেন ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদারকে সুনামগঞ্জ সদর থানায় দায়েরি একটি মামলায় গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকা‌লে তা‌কে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হয়ে‌ছে।

Share





Related News

Comments are Closed