কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহনন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের চা শ্রমিক দিপক বৈদ্য ওরপে চান্দু বৈদ্য (২৮) নামের এক যুবক বাঁশ ঝাড়ের বাঁশের সাথে গলায় বেড়ার জাল দিয়ে আত্মহত্যা করেছে। সে আলীনগর ইউনিয়নের ইটাখলা গ্রামের রামাদার বৈদ্যের ছেলে।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ইটাখলা গ্রামের ফুটবল মাঠের ইসকন মন্দিরের পাশে বাঁশ ঝাড়ের বাঁশের সাথে লাইলনের জাল দিয়া ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্ত করার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে দিপক বৈদ্য ওরপে চান্দু বৈদ্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে না আত্মহত্যা করেছে এ নিয়ে এলাকায় ব্যাপক জল্পনা কল্পনা চলছে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, দিপক বৈদ্য ওরপে চান্দু বৈদ্য গত বুধবার রাতের খাবার শেষে তার পরিবারের সকলেই ঘুমিয়ে পড়ে। সে সারা রাত ঘরে আসে নাই। মাঝে মধ্যে সে বাগানের চোলাই মদ পান করত। সকালে পরিবারের লোকেরা ঘুম থেকে উঠে শুনতে পায় দিপক বাঁশ ঝাড়ের বাঁশের সাথে লাইলনের জাল দিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক বলেন, আলীনগর চা বাগানে দিপক বৈদ্য ওরপে চান্দু বৈদ্য নামের এক যুবক বাঁশ ঝাড়ের বাঁশের সাথে গলায় লাইলনের জাল দিয়ে আত্মহত্যা করেছে। নিহত যুবকের মরদেহ সকালে উদ্ধার করে লাশ ময়নাতদন্ত করার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন
Manual4 Ad Code শ্রীমঙ্গল প্রতিনিধি: হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গলে স্টপেজ না থাকায় ভোগান্তিরRead More
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে
Manual8 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের শিবমন্দির প্রাঙ্গণে ৬ দিনব্যাপীRead More



Comments are Closed