সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আলিমুল ইসলাম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. আলিমুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপককে আগামী ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন শিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। পদে থাকাকালীন তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী তিনি উপাচার্যের পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
Related News
একাদশে ভর্তি, সিলেটে ৫২ হাজার শিক্ষার্থীর বিপরীতে আসন রয়েছে প্রায় দেড় লাখ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫১Read More
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশRead More



Comments are Closed