Main Menu

কুলাউড়ায় ছাত্রলীগ সভাপতি তায়েফ গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর ৪টায় ওসি গোলাম আপসারের নেতৃত্বে এস আই সুজন তালুকদার ও এএস আই আবু তাহেরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর ৪ টায় তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার কাদিপুর এলাকা থেকে তায়েফকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃত তায়েফকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

Share





Related News

Comments are Closed