Main Menu

কমলগঞ্জে লোকালয় থেকে বানর উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে একটি বানর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম থেকে বানরটি উদ্ধার করে বন বিভাগ।

স্থানীয় সুত্রে জানা যায়, পতনঊষার ইউনিয়নের কেওলার হাওর এলাকায় বানরটি ঢুকে পড়ে। পরে স্থানীয় বাসিন্দা তানভীর চৌধুরী, ইমানুল হক চৌধুরী, মাহমুদ মিয়া, জাহিদ চৌধুরী ও জামানুল হক চৌধুরী বানরটিকে আটকে রেখে বনবিভাগকে খবর দেন। পরে বন বিভাগ এসে বানরটি উদ্ধার করে নিয়ে যান।

মৌলভীবাজার বন ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বানরটি সুস্থ থাকলে মঙ্গলবার বিকেলেই লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

Share





Related News

Comments are Closed