দিরাইয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সোহাগ দাস (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সোহাগ উপজেলার সরমঙ্গল ইউনিয়নে জারুলিয়া গ্রামের সঞ্জিত দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের হাওরে মাছ ধরছিলো সোহাগ দাস। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে ঝলসে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed