Main Menu

দিরাইয়ে খাস জমি নিয়ে সংঘর্ষ, গুলি বিদ্ধ হয়ে ১ জন নিহত

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে খাস জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নইমুল ইসলাম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। নইমুল ইসলাম প্রতিপক্ষের বন্দুকের গুলিতে মারা গেছেন বলে দাবি স্বজনদের।

Manual6 Ad Code

শুক্রবার (৪ অক্টোবর) জুম্মার নামাজের পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

Manual7 Ad Code

প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকার অনাবাদির খাস জমি নিয়ে মাতারগাঁও গ্রামের মকবুল লন্ডনি ও দারা মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এর আগে উভয়পক্ষের মধ্যে মারামারি ঘটনাও ঘটেছে। এর জের ধরে শ্রক্রবার জুম্মার নামাজের পর খাস জমির দখল নেওয়ার চেষ্টায় উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। এসময় দারা মিয়া পক্ষের নইমুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।

প্রতিপক্ষের আগ্নেয়াস্ত্রের গুলিতে মারা গেছেন বলে দাবি করছেন নইমুল ইসলামের পরিবার।

Manual5 Ad Code

জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন রশীদ বলেন, খাস জমি নিয়ে দারা মিয়া ও মকবলু লন্ডনির লোকদের মধ্যে বিরোধ অনেক আগের। এ নিয়ে অনেকবার সালিস হয়েছে। আজ নতুন করে বিরোধ হয়েছে। জানতে পেরেছি- গোলাগুলিতে একজন মারা গেছেন। খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি।

Manual3 Ad Code

মারা যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code