Main Menu

সুনামগঞ্জে ১২ লাখ টাকার মহিষ ও মাছ জব্দ

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে মহিষ ও মাছের চালান জন্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

Manual7 Ad Code

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) সন্ধ্যা ও গভীর রাতে পৃথক অভিযানে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনে বাংলাবাজার বিওপির বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১২৩৫ থেকে বাংলাদেশ অভ্যন্তরে রাঙ্গাউঠি নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

Manual8 Ad Code

এসময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে ৫টি মহিষ ও বাংলাদেশ থেকে ভারত যাওয়ার পথে মেইন পিলার ১২৩৬ থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুশিউড়া নামক স্থান থেকে ৩০০ কেজি শিং মাছ জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মহিষ ও মাছের চালান রেখে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মহিষ ও মাছের আনুমানিক বাজার মুল্যে ১২ লাখ টাকা।

Manual6 Ad Code

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালান রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code