সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩০ হাজার টাকা জরিমানা
ছাতক প্রতিনিধি: ছাতকে সুরমা নদীতে ড্রেজিং মেশিন বসিয়ে চলছে বালু উত্তোলন। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সুরমা নদীবেষ্টিত অনেক গ্রাম পড়েছে হুমকির মুখে। এরই মধ্যে উপজেলার ইসলামপুর ইউপির গোয়ালগাও সহ ২০টি গ্রাম নদীতে বিলীন হওয়ার হুমকিতে রয়েছে। সুরমা নদীর তীরে অবস্থিত অর্থনৈতিক জোন অঞ্চলও রয়েছে হুমকির মুখে।
মঙ্গলবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বালু উত্তোলনের সংবাদ পেয়ে সুরমা নদীর গোয়ালগাও গ্রাম এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় বাল্কহেডের কোন বৈধ কাগজপত্র না থাকায় অভ্যান্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর ৬১ ধারা আইনে সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাছির সজীব দাশ (২৭) কে মোবাইল কোটের মাধ্যমে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে। সে সিলেটের কোম্পানীগঞ্জ থানার পারকুল গ্রামের দশরাজ দাশের ছেলে।
এ সময় সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাছির, ছাতক নৌ পুলিশ ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। তবে অভিযানের সময় অন্যরা পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ছাড়া ওই ইউনিয়নের সুরমা, চেলা, মরা চেলা সোনাই নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে এলাকায় সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওই সিন্ডিকেট ১৬ বছর ধরে প্রশাসনকে ম্যানেজ করে সুরমা, মরা চেলা ও সোনাই নদী থেকে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করছে।
এব্যাপারে বালু উত্তোলন সমিতির সভাপতি আব্দুস সাত্তার ও সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন জানান, অনেকেই সুরমা, চেলা মরা চেলা ও সোনাই নদী থেকে বালু উত্তোলন করছেন। প্রভাবশালী একটি সিন্ডিকেট চত্রেুর ছত্রছায়ায় এ বালু উত্তোলন হয়ে আসছে। তারা দিনে অচল রাতে ড্রেজার সচল করে সারা রাতে শত শত অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতো। এসব নদী থেকে গত ১৬ বছর ধরে আওয়ামীলীগের নেতাকমীরা শত শত কোটি টাকার বালু পাথর ও ভিট বালু লুটপাট করেছে। এখনো যুবলীগ ছাত্রলীগ নামধারী রাতের অন্ধকারে অবৈধ ড্রেজার দিয়ে লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসন, ছাতকে কর্তৃক মোবাইল কোর্ট নিয়মিত ভাবে অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাছির।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed