Main Menu

সিগারেট চাওয়া নিয়ে বাকবিতণ্ডা, মারধরে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিগারেট না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে বাঁশের আঘাতে মোহাম্মদ কুরবার আলী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবক সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ারগাঁও গ্রামের ধন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন নৌ-শ্রমিক।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক একই গ্রামের পন্ডিত মিয়ার ছেলে আবেদিন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নিহত মোহাম্মদ কুরবার আলী খাওয়ার নদীর পাড়ে বসে ছিলেন। এসময় ঘাতক আবেদিন তার কাছে সিগারেট চায়। সিগারেট না দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘাতক আবেদিন বাঁশ দিয়ে আঘাত করলে মোহাম্মদ কুরবার আলী মারা যায়। নিহত কুরবার আলীর দুই শিশু কন্যা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed