দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় মহিষসহ মশলা ও প্রসাধনী জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে মহিষের চালানসহ বিপুল পরিমাণ মশলা ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনে বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১২৩৫/৪ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলাউড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে ১৬ টি মহিষ, ২১৯টি ভারতীয় লাক্স সাবান, ৪২ কেজি ভারতীয় জিরা, ৩৯ পিস ভারতীয় অলিভ অয়েল, ৪৩ পিস ভারতীয় জনসন বেবি লোশন ও ১৪৪ কেজি ভারতীয় পুচকা জব্দ করা হয়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মহিষের চালানসহ মশলা ও প্রসাধনী সাসগ্রী রেখে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মহিষ, মশলা ও প্রসাধনী সামগ্রীর আনুমানিক বাজার মুল্যে ২৫ লাখ ৮ হাজার ৯ শত ১০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালান রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। মহিষ, মশলা ও প্রসাধনী সামাগ্রী ৪৮ বিজিবির বাংলাবাজার বিওপির জিম্মায় রাখা হয়েছে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed