ইলিয়াস আলীকে ফেরত চান লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: ২০১২ সাল থেকে নিখোঁজ রয়েছেন বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তাঁর খোঁজ জানেন না কেউ। শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর মুক্তি দাবী করেছেন তাঁর সহধমির্ণী তাহসিনা রুশদীর লুনা।
মঙ্গলবার (৬ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে ইলিয়াস আলীকে ফেরত চেয়ে এক স্ট্যাটাসে তিনি এই দাবী জানান।
স্ট্যাটাসে তিনি বলেন- ‘আমার স্বামীকে ফেরত দিন। আয়নাঘরের অনেকে ফেরত আসছে। দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন। আমরা আর কিছুই চাই না।’
প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক, প্রভাবশালী রাজনীতিবীদ এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। হোটেল রূপসী বাংলায় আড্ডা শেষে বাসায় ফিরছিলেন তারা। মধ্যরাতে কে বা কারা গাড়িচালক আনসারসহ উঠিয়ে নেয় তাকে।
পরদিন মহাখালী সাউথ পয়েন্ট স্কুলের সামন থেকে পরিত্যক্ত অবস্থায় তার ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই শুরু হয় দুই পরিবারের অনন্ত অপেক্ষা। একে একে ভেস্তে যায় উদ্ধার-আন্দোলনের সকল প্রক্রিয়া। থমকে যায় আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্ধার তৎপরতাও।
শুরু থেকেই আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের শীর্ষ ব্যক্তিদের কাছে ধর্ণা দেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার স্বামীকে অবৈধ ভাবে আটকে রেখেছে দাবি করে, হাইকোর্টে রিট পিটিশনও দায়ের করেন তিনি। হাইকোটের আদেশ চান তার স্বামীকে হাজির করার।
পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও জানায়, নিখোঁজ এ দু’জনকে তারা তুলে নেয়নি। এভাবেই অমীমাংসিত থেকে যায় ‘ইলিয়াস অন্তর্ধান রহস্য।
Related News
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনRead More
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেRead More



Comments are Closed