জগন্নাথপুরে হামলায় যুবক নিহত
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় মল্লিক আফজাল মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার এনায়েতনগর গ্রামের আকমল মিয়ার ছেলে।
জানা গেছে, ৫ আগস্ট সোমবার রাতে সৈয়দপুর পোস্ট অফিস প্রাঙ্গণে হামলার শিকার হন মল্লিক আফজাল মিয়া। রাতেই জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগের ডা. সৃজনা সরকার তমা জানান, গত রাতে আমি দায়িত্বে না থাকলেও শুনেছি, হাসপাতালে আসার আগেই মল্লিক আফজালের মৃত্যু হয়েছে। মৃতদেহের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল।
সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান জানান, পূর্ব বিরোধের কারণে প্রতিপক্ষের হামলার শিকার হন মল্লিক আফজাল মিয়া।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, একজন মৃত্যু হওয়ার খবর শুনেছি।
Related News
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ২ হাজারRead More
‘শ্রীরামসি গণহত্যা দিবস’ সোমবার, নানা কর্মসূচীর আয়োজন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবসRead More



Comments are Closed