দিল্লি পালানোর সময় বিমানবন্দরে পলক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছে।
এখন পর্যন্ত জানা যাচ্ছে— শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গতকাল শেখ হাসিনা ভারত পালানোর পর থেকেই খোঁজ ছিল না পলকের। তিনি দেশে আছেন না কি বিদেশে পালিয়েছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল।
শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই সোমবার (৫ আগস্ট) জুনাইদ আহ্মেদ পলকের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট এক টানা ১০ দিন বন্ধ ছিল। সেই সঙ্গে আরও তিন দিন ইন্টারনেটের গতি ৩০ থেকে ৫০ কেবিপিএসের মধ্যে ছিল। পাশাপাশি একটানা পাঁচ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে রাখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে রাখা হয় এক টানা ১৪ দিন। এসব বিষয়ে জুনাইদ আহ্মেদ পলক একেকবার একেক ধরনের যুক্তি উপস্থাপন করেছেন। এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়।
প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী টেলিযোগাযোগ আইসিটি খাতে ক্ষতি হয়েছে ১৮ হাজার কোটি টাকা। অথচ বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব একত্রিত করলে এই ক্ষতির পরিমাণ আরও বেশি। পাশাপাশি তিনি নিজেও শিক্ষার্থীদের কাছে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন। একইসময় গুজব প্রতিরোধে অপপ্রচার বন্ধে ব্যর্থতার দায় স্বীকার করেও জাতির কাছে ক্ষমা চেয়েছেন। অথচ তিনি শপথ নেওয়ার সময় অঙ্গীকার করেছিলেন তিনি দায়িত্বের অবহেলা করবেন না। রাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না।
Related News
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)Read More
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন খন্দকার মুক্তাদির: প্রজ্ঞাপন জারি
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রমRead More



Comments are Closed