ভাঙা হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের হাইকোর্ট এনেক্স ভবনের সামনে থাকা ভাস্কর্যটি ভাঙা হয়েছে। কে বা কারা ভাস্কর্যটি ভেঙেছে তা জানা যায়নি।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, ন্যায়বিচারের প্রতীক হিসেবে দাড়ি পাল্লা ধরে রাখা ইস্পাতের ভাস্কর্যটি ভাঙা।
২০১৬ সালের শেষ দিকে গ্রিক দেবী থেমিসের আদলে গড়া ন্যায়বিচারের প্রতীক এই ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বসানো হয়েছিল। একপর্যায়ে হেফাজতে ইসলামসহ ইসলামপন্থী কয়েকটি দলের দাবির মুখে ২০১৭ সালের মে মাসে সুপ্রিম কোর্টের মূল ভবনের ফোয়ারার সামনে থেকে ভাষ্কর্যটি হাইকোর্ট এনেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হয়।
Related News
স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রী রেহানা বেগম (৩৮) এরRead More
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More



Comments are Closed