রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাপ্রধানের বৈঠক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ কারণে জাতির উদ্দেশে ভাষণ দুপুর ২টার পরিবর্তে বিকাল ৩টায় করা হয়েছে।
সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনকারীদের ঘোষিত অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের প্রায় সব জেলায় হামলা-সংঘর্ষের ঘটনার পর দেশে কারফিউ জারি রয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাপ্রধান ভাষণের আগ পর্যন্ত দেশের জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।
« মোবাইল ইন্টারনেট চালু (Previous News)
(Next News) পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা »
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed