ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুনামগঞ্জের যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: ইতালিতে সড়ক দুর্ঘটনায় হিরন মিয়া বাদশা নামের এক যুবক মারা গেছেন। হিরন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৩০ জুলাই) ইতালির পালেরমো শহরের ভিল্লা সুফিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, গত ২৯ জুলাই সোমবার দিবাগত রাত ২টার দিকে ইতালির পালেরমো শহরে কাজ থেকে বাসায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন হিরন মিয়া বাদশা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে দুইদিন পর চিবিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ইতালির সুনামগঞ্জ জেলা সমিতির সহসভাপতি মজনু আলী বলেন, নিহতের লাশ দেশে পাঠানোর জন্য আমরা চেষ্টা করছি।
Related News
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করাRead More
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More



Comments are Closed