সফর সংক্ষিপ্ত করে বুধবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চার দিনের দ্বিপক্ষীয় সফর শেষে আগামী বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সূচিতে পরিবর্তন এনে বেইজিং সফর সংক্ষিপ্ত করে বুধবার (১০ জুলাই) রাতেই দেশে ফিরবেন সরকারপ্রধান।
মঙ্গলবার (৯ জুলাই) বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর চীন সফরের সকল অনুষ্ঠান অপরিবর্তিত রয়েছে। শুধু ১১ তারিখ সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
গতকাল ৮ জুলাই সকালে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ জুলাই বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তার ঢাকা ফেরার কথা ছিল।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed