চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে পাঁচ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকাল ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের আউটারের পলাশতলী ইউনিয়নের আশরাফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সকলেই পুরুষ এবং তাদের বয়স ২০-৩২ এর মধ্যে।
স্থানীয়রা জানান, আজ সকাল ৮টার দিকে রেললাইনের পাশে ৫টি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে খবর দিলে পুলিশ সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মেথিকান্দা স্টেশনের মাস্টার আশরাত আলী ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক ও নরসিংদী রেল পুলিশ ফাঁরির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ‘চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্রগ্রাম মেইল ট্রেনের ছাদে ১২-২০ বয়সী পাঁচ জন অবস্থান করছিল। তারা ট্রেনের ছাদে হাঁটতে হাঁটতে একদম সামনে চলে আসে। কোনো কারণে সেখান থেকে তারা পরে যায়।’
তিনি জানান, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত হচ্ছে এবং মৃত পাঁচ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Related News
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More



Comments are Closed