সিলেটে বিলের পানিতে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানা এলাকার চিড়াখাই বিলে নৌকায় খেলতে গিয়ে পানিতে পড়ে শামীমা বেগম (১০) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ মে) বিকাল ৫টার দিকে জালালাবাদ থানাধীন বাদাঘাট এলাকার চিড়াখাই বিলে এ ঘটনা ঘটে।
নিহত শামীমা বাদাঘাট নীলগাঁও গ্রামের আলী আহমদের মেয়ে। সে স্থানীয় নলখল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি শিক্ষার্থী ছিল।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান।
তিনি জানান, শুক্রবার বিকেলে বিলে কয়েকজন শিশু নৌকায় খেলতে যায়। সেখানে হঠাৎ খেলার একপর্যায়ে পানিতে পড়ে যায় সে। পরবর্তীতে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed