সৌদিতে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম ভূঁইয়া (৪৭) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সৌদি আরবের মদিনা শহরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাহাঙ্গীর আলম চট্টগ্রামের মিরসরাইয়ের ১২নং খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া মুহুরীপাড়া গ্রামের জালাল আহম্মদ ভূঁইয়ার ছেলে। তিনি স্ত্রী ও দুই মেয়ে নিয়ে প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন। সেখানে তার একটি ওয়ার্কশপ রয়েছে। বৃহস্পতিবার মদিনার সড়কে তাকে বহন করা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জাহাঙ্গীর আলমের ভাতিজা মোহাম্মদ তারেক জানান, বাড়িতে যখন সবাই ঈদের আনন্দে ব্যস্ত তখন এই দুঃসংবাদ শুনে খুব কষ্ট লাগছে। সৌদিতে এক সপ্তাহ সব সরকারি অফিস বন্ধ থাকবে। অফিস খুললে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে।
Related News
চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন ২,৫৭৮ বাংলাদেশি
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছেনRead More
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে এক সন্ত্রাসী হামলায় রাজু নামেRead More



Comments are Closed