Main Menu

ঈদের দিনে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের


বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেলের তিনজন আরোহীই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন বিকালে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুরা চেংনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হৃদয় নিয়া (২২), হালিম হোসেন (১৮) ও নবী হোসেন (৩৫)। তারা সবাই কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খালি সীমান্ত সড়কে একটি মোটরসাইকেলে তিনজন বেপরোয়া গতিতে যাচ্ছিল। এসময় চেংনী বাজারের কাছে পৌঁছতেই মোটরসাইকেলের সামনের চাকা পাংচার হয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহী নিহত হন।

তিনি আরও জানান, এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিয়ে লাশ হস্তান্তর করা হবে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে আসে।

Share





Related News

Comments are Closed