মাধবপুরে ট্রাক্টর চাপায় সাবেক সেনা সদস্য নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।
বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনতলা আঞ্চলিক সড়কে রাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবেক সেনা সদস্য ইয়াকুব আলী উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামের মজিদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বালুবোঝাই একটি ট্রাক্টর মাধবপুর-মনতলা সড়কের রাজনগর এলাকায় মোটরসাইকেল আরোহী ইয়াকুব আলীকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed