তরমুজ বিক্রিতে ভোক্তা অধিদপ্তরের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: তরমুজ পিস হিসেবে কিনে তা কেজি দরে বিক্রি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে ন্যায্যমূল্যে তরমুজ বিক্রি কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।
এ এইচ এম সফিকুজ্জামান বলেন, তরমুজ বিক্রেতারা যেভাবে কিনবেন সেভাবে বিক্রি করতে হবে। কেউ যদি পিস হিসেবে কিনতে চায়, তাহলে কেজি দরে বিক্রি করার কোনো সুযোগ নেই। তবে কোনো ব্যবসায়ী যদি তরমুজ কেজি হিসেবে কেনেন, তাহলে তিনি কেজি হিসেবে বিক্রি করবেন। কিন্তু এর সপক্ষে ওই ব্যবসায়ীকে অবশ্যই ভাউচার রাখতে হবে। যদি পাকা ভাউচার না থাকে, তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে ।
তিনি বলেন, কোনো ব্যবসায়ী যদি তরমুজ কেজি হিসেবে বিক্রি করেন, তখন যেন ভোক্তারা তা প্রত্যাহার করেন এবং আমাদের ভোক্তা অধিদপ্তরকে বিষয়টি অবহিত করেন। তাহলে সঙ্গে সঙ্গে সেই বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভোক্তা অধিদপ্তর।
প্রসঙ্গত, ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে এনে বাজারে কেজি হিসেবে বিক্রি করার বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। পরে কারওয়ান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর।
অভিযানে দেখা গেছে, ১১ কেজি ওজনের তরমুজ ২৮০ থেকে ৩০০ টাকায় কেনা। আর তা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি হিসেবে ৭০০ টাকায়।
Related News
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে হওয়া ১০১টিRead More
বিলুপ্ত র্যাব, সংসদে পাস এসআরবি বিল
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নRead More



Comments are Closed