Main Menu

বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মান করায় প্রধান শিক্ষককে নোটিশ

Manual1 Ad Code

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের ঢুলিগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে পানির ড্রেন নির্মাণ করায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

Manual7 Ad Code

সোমবার (১১ মার্চ) উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এই নোটিশ প্রদান করেন। আগামী ৫ কর্ম দিবসের মধ্যে তার জবাব দেয়ার জন্য বলা হয়েছে।

Manual5 Ad Code

গত কয়েকদিন পূর্বে বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ করে স্থানীয় হাবিবুর রহমানসহ তার পরিবারের লোকজন। এতে বিদ্যালয়ের পরিবেশ ও কোমলমিত শিশুদের খেলাধুলার সমস্যার সৃস্টি হচ্ছে। এ ঘটনায় শিক্ষককে ড্রেন বন্ধ করার নির্দেশ দিলেও তিনি ড্রেন বন্ধ না করায় কারন দর্শানোর নোটিশ প্রদান করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code