কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শরীফ হোসেন খানের ইন্তেকাল
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন জাহান এর স্বামী ও ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন খানের পিতা শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল নিবাসী বীর মুক্তিযোদ্ধা মো; শরীফ হোসেন খান (৬৮) শুক্রবার সকাল সাড়ে ৭টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাগী রেখে গেছেন। শুক্রবার বাদ এশা কেচুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর মরহুমের নামাজের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা মো: শরীফ হোসেন খানের মৃত্যুতে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
কমলগঞ্জে অস্বাভাবিক বিদ্যুৎ বিল; চরম ভোগান্তিতে গ্রাহকরা
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের ঘাড়ে চেপেছেRead More
কমলগঞ্জে ছিনতাইয়ের ঘটনার মূল হোতা সেলিম চট্টগ্রামে গ্রেপ্তার
Manual4 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শাখার পূবালী ব্যাংক থেকে টাকাRead More



Comments are Closed