কমলগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ির উঠনে বসে অনশন করছেন প্রেমিকা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) রাত ৮টা থেকে প্রেমিকের বাড়িতেই অবস্থান করেন ওই প্রেমিকা। এদিন বিকালে শত মাইল দুর নোয়াখালীর সোনাইমুড়ি থেকে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে প্রেমিক উজ্জ্বলের বাড়িতে এসে অনশন শুরু করেন ওই প্রেমিকা।
জানা যায়, গত রমজান মাসে ফেইসবুকের মাধ্যমে ওই নারীর সাথে প্রেমিক উজ্জ্বলের পরিচয় হয়। বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান, প্রায় ১ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক উজ্জ্বল বার বার বিয়ের প্রতিশ্রতি দিলেও এখন সে অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন ওই নারী।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে মেয়েটি মুন্সিবাজার ইউপি চেয়ারম্যানের হেফাজতে রয়েছে। মেয়েটির পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবোরের লোকজন আসলে পারিবারিকভাবে বসে বিষয়টি মীমাংসা করা হবে।
Related News
শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধার
Manual2 Ad Code কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।Read More
বড়লেখায় মুন্নির মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন ‘উধাও’, তালাবদ্ধ ঘর
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্যRead More



Comments are Closed