Main Menu

মৌলভীবাজারে অটোরিকশাকে বাসের ধাক্কায় নিহত ২

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় ২জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

Manual3 Ad Code

শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার মৌলভীবাজার-শেরপুর সড়কের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

দুর্ঘটনায় নিহতরা হলেন- আবাস মিয়া (৭০) ও মধু মিয়া (৬৫)। তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গ্রামে। তাদের মধ্যে আবাস মিয়া শেরপুর সিএনজি সমিতির সভাপতি ছিলেন।

আহত ছয়জনকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

তিনি জানান, মৌলভীবাজার থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস শেরপুর যাওয়ার পথে দুর্লভপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে এই হত্যাহতের ঘটনা ঘটে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code