Main Menu

জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন আজ

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী আজ শুক্রবার।

Manual4 Ad Code

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি তিনি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন।

Manual5 Ad Code

শৈশবে তার ডাকনাম ছিল কমল। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরউত্তম খেতাবে ভূষিত করে।

Manual7 Ad Code

তিনি ছিলেন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা।

জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দুই দিনের কমসূচি পালন করছে।

সংক্ষিপ্ত জীবনী: ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার বাবা মনসুর রহমান পেশায় ছিলেন একজন রসায়নবিদ। বগুড়া ও কলকাতায় শৈশব-কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান বাবার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন।

Manual4 Ad Code

জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সেই রাজনৈতিক দল তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত।

১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হন জিয়াউর রহমান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code