ঘন কুয়াশায় ঢাকার ফ্লাইট সিলেট ও চট্টগ্রামে অবতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে আট ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি।
এই সময় ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বিমানবন্দরে অবতরণের কথা ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি যাত্রীবাহী ফ্লাইট অবতরণ করতে পারেনি।
ফ্লাইটগুলো ডাইভার্ট করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরবর্তীতে সকাল ৯টার পর থেকে ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।
সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটগুলো ডাইভার্ট করায় কয়েকশ যাত্রীকে ভোগান্তি পোহাতে হয়েছে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed