Main Menu

সিলেটে ৫ ছাত্রদল নেতাকর্মী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ৫ ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১ জানুয়ারি) দুপুরের দিকে নগরের জেলরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফজল হোসেন, ছাত্রদলকর্মী শাহিন আহমদ, সজিব আরেফিন, মাহদি রাফি ও অনিক আহমদ।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তাদের আটক করা হয়েছে।

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এ প্রসঙ্গে বলেন, আমরা রাজপথে আছি থাকবো। গ্রেফতার নির্যাতন করে আমাদের দমিয়ে রাখা যাবেনা।

Share





Related News

Comments are Closed