সিলেট মহানগর যুবদলের লিফলেট বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি ঘোষিত চলমান ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে নগরীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে যুবদল।
সোমবার বিকেলে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের নেতৃত্বে নগরীর মদীনা মার্কেট এলাকার বিভিন্ন মার্কেটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, এমদাদুল হক স্বপন, যুবদল নেতা দুলাল আহমদ, পারভেজ খান জুয়েল, আহমদ খান জুনেদ, শামীম রেজা, শায়েল রহমান, এম এ সালাম, রিপন চৌধুরী, সিহাব খাঁন, এম এ হাসান, নূর মোহাম্মদ খান তাইফুর, মাকসুদুল করিম ইমন, জামাল আহমদ, সাইফুল ইসলাম, আলী আহসান হাবীব, সামাদ হোসেন সাজু, মুজিবুল হক রাহাত, হোমায়ুন কিবরিয়া জুনেল, আমিনুল হক তুহিন, সাদ্দাম হোসেন লিটু, তানভীর আহমেদ বাবলা, লায়েক আহমদ, পারভেজ আহমদ, তানজিম হোসেন লিটন, নজমুল ইসলাম আখল, শহিদুল ইসলাম, সামসুল ইসলাম, কবির হোসেন ও সাজু আহমদ প্রমূখ।
লিফলেট বিতরণকালে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বলেন- দেশপ্রেমিক জনতা ৭ জানুয়ারীর পাতানো নির্বাচন বর্জন করতে প্রস্তুত রয়েছে। নির্বাচনের নামে জাতির সাথে তামাশা বন্ধ করুন। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে জিয়ার সৈনিকদের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে সরানো যাবেনা।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed