সিলেটে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে প্রশাসনের বিধিনিষেধ
বৈশাখী নিউজ ডেস্ক: বছরের শেষ রাতে ‘থার্টি ফাস্ট নাইট’ উদযাপনে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সিলেট জেলা প্রশাসন।
শনিবার (৩০ ডিসেম্বর) জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, ৩১ ডিসেম্বর রাতে ‘থার্টি ফাস্ট নাইট’ (ইংরেজি বর্ষবরণ) উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের গত ৫ ডিসেম্বরে অনুষ্ঠিত সভার ৫(গ) ধারা অনুসারে সিলেট জেলার জনসাধারণের জনস্বাস্থ্য রক্ষা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের লক্ষ্যে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা হতে পহেলা জানুয়ারি রাত ১২টা পর্যন্ত আতশবাজি, পটকাবাজিসহ আগুন দ্বারা পরিচালিত ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হল।
এ আদেশ আমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed