Main Menu

সিলেট মহানগর যুবদলের লিফলেট বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি ঘোষিত চলমান অসহযোগ আন্দোলনের সমর্থনে নগরীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে যুবদল।

শনিবার বিকেলে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের নেতৃত্বে নগরীর নগরীর জিন্দাবাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, এমদাদুল হক স্বপন, যুবদল নেতা দুলাল আহমদ, পারভেজ খান জুয়েল, আহমদ খান জুনেদ, বাবলু মিয়া,এম এ সালাম, রিপন চৌধুরী, নুর মোহাম্মদ খান তাইফুর, সবরুল ইসলাম নেপুর, রাজু আহমদ, সাইফুল ইসলাম, হুমায়ূন কিবরিয়া জুনেল, মুজিবুল হক রাহাত, আমিনুল হক তুহিন ও পারভেজ আহমদ প্রমুখ।

লিফলেট বিতরণকালে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বলেন- ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দেশপ্রেমিক জনতার চলমান আন্দোলন দমিয়ে রাখতে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে সাজা দেয়া হয়েছে। সারাদেশের ন্যায় সিলেটেও গণগ্রেফতার চালানো হচ্ছে। এর পরিনতি ভালো হবেনা। ৭ জানুয়ারীর পাতানো নির্বাচনে কোন গণতন্ত্রকামী মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেনা। জাতি প্রহসনের নির্বাচনে বর্জনে প্রস্তুত রয়েছে। সময় থাকতে সরকারের শুভবুদ্ধির উদয় না হলে চড়া মূল্য দিতে হবে।

Share





Related News

Comments are Closed