Main Menu

কমলগঞ্জে চোরাই মালসহ চোর চক্রের ৫জন গ্রেপ্তার

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে থানা পুলিশের অভিযানে চোরাই মালসহ সক্রিয় চোর চক্রের ৫জনকে গ্রেফতার করা হয়েছে। একটি চুরির মামলায় তথ্য প্রযুক্তি ও গোপন সুত্রের মাধ্যমে কমলগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান পরিচালনা করে গত সোমবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে চুরির ঘটনার সাথে জড়িত উপজেলার দক্ষিন কানাইদেশী গ্রামের মোঃ সোরাব মিয়ার ছেলে রাজু আহমেদ প্রকাশ জাহান মিয়া (২৩)কে গ্রেফতার করে তার নিকট থেকে চুরি হওয়া একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং তাহার দেওয়া তথ্য মতে তার সহযোগী আসামী পূর্ব জালালপুর গ্রামের কনা মিয়ার ছেলে জসিম আলী প্রকাশ জসিম মিয়া প্রকাশ চোরা জসিম (৪৭)কে গ্রেফতার করে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে চুরির ঘটনার সহিত জড়িত রাজকান্দি গ্রামের মোঃ হাসন মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া (৪০), পূর্ব জালালপুর গ্রামের আজিজুল রহমানের ছেলে মোঃ আব্দুল লতিফ (৩৯) ও দক্ষিন কানাইদেশী গ্রামের মোঃ তাজ উদ্দিনের ছেলে শাকিল আহমদ (২২)কে গ্রেফতার করা হয়।

আসামীদের জিজ্ঞাসাবাদ করিয়া চুরি যাওয়া চার আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দোল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগন ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। চোরচক্র কমলগঞ্জ থানা এলাকা সহ বিভিন্ন এলাকায় চুরি করে থাকে বলে জানা যায়।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাতে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর গুলের হাওর (ভদ্রগাঁও) গ্রামে অজ্ঞাতনামা কয়েকজন চোর একটি বাড়ীতে প্রবেশ করে ঘরের ভিতরে থাকা মুল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। উক্ত চুরির ঘটনার বিষয়ে কমলগঞ্জ থানায় একটি চুরির মামলা রুজু হয়।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদের মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code