দক্ষিণ সুরমায় খেলাফত মজলিসের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত ৮ দফা দাবী বাস্তবায়নে খেলাফত মজলিস সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মিছিলটি কদমতলি পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
দক্ষিণ সুরমা থানা খেলাফত মজলিস সভাপতি মাওলানা নাজিমুদ্দিন ও সাধারণ সম্পাদক এস জামান সাজু’র পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর খেলাফত মজলিস সহ সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী, কোতোয়ালি পশ্চিম থানা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, জালালাবাদ থানা সভাপতি হাফিজ কামরুল ইসলাম, শাহপরান পশ্চিম থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ, কোতোয়ালি পূর্ব থানা সভাপতি জাহেদ আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা থানা সহসভাপতি মাওলানা আব্দুল আজিজ, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান, ইসলামি যুব মজলিস সিলেট মহানগর নির্বাহী সদস্য আব্দুস ছামাদ আজাদ, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা থানার অফিস ও প্রচার সম্পাদক মাওলানা সালিম আহমদ সুলাইমান, যুব বিষয়ক সম্পাদক জামিল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে গভীর রাতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে শাহাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়েRead More
সিলেট নগরী থেকে ৩ দিন ধরে নিখোঁজ বিপ্লব দেব
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ৬নং ওয়ার্ডের চৌকিদেখী এলাকা থেকে বিপ্লব দেবRead More



Comments are Closed