Main Menu

পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যু

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় ভারী বর্ষণে পাহাড়ধসে এক ব্যক্তি ও তার মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

রোববার (২৭ আগস্ট) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৭টার দিকে ওই এলাকার আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, মো. সোহেল (৩৫) ও তার মেয়ে বিবি জান্নাত (৭)।

Manual4 Ad Code

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানান, রোববার সকালে পাহাড়ধসের ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক জানান, রোববার সকালে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code