সিলেট নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহজালাল উপশহরে বাসায় পানির পাম্প বন্ধ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা।
দুই সন্তানের জনক মিজানুর সিলেট নগরীর উপশহরের সি ব্লকের ৪৪ নং রোডের মাথিউরা হাউজের পারভীন বেগমের বাসায় থাকতেন। পাশেই হাফছা বেগমের মালিকানাধীন মায়ের দোয়া রেস্টুরেন্টে বাবুর্চির পাশাপাশি খাবারও বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ আগস্ট) মিজানুর প্রতিদিনের মতো পারভীনের বাসায় রান্নাবান্না শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পানির পাম্পের সুইস অফ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
সিলেটে পানির দাবিতে নগর ভবনে ভাঙচুরের অভিযোগ, আটক ৬
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পানির সংকট নিরসনের দাবিতে কলস-বালতি নিয়ে সিটি করপোরেশনেRead More
সিলেটে অ্যাপোলো ডায়াগনস্টিক ও গ্রামীণ হাসপাতালকে জরিমানা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে সিলেটে বিভিন্নRead More



Comments are Closed