সিলেট নগরীতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) বেলা ২টার দিকে যতরপুর নবপুষ্প আবাসিক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য পুলিশ মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওই কিশোর সুলতান মিয়া (১৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সুমন মিয়ার ছেলে। যতরপুরে সে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম আহমদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি। ঘরের তীরের সঙ্গে উড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় লাশটি ঝুলন্ত ছিলো। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।
Related News
সিলেটে মানবপাচারের অভিযোগে নারী আটক, শিশু-নারীসহ উদ্ধার ৮
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাপুলিশ অভিযান চালিয়ে মানবপাচারের শিকার শিশু-নারীসহ আটজনকেRead More
সিলেটে পানির দাবিতে নগর ভবনে ভাঙচুরের অভিযোগ, আটক ৬
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পানির সংকট নিরসনের দাবিতে কলস-বালতি নিয়ে সিটি করপোরেশনেRead More



Comments are Closed