ঢাকায় বিএনপির কালো পতাকা গণমিছিল
বৈশাখী নিউজ ডেস্ক : সরকার পতনে একদফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণে কালো পতাকা গণমিছিল করছে বিএনপি।
শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৪টা ২০মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই মিছিল শুরু হয়। মিছিলটি শেষ হয় নারিন্দায় গিয়ে।
এর আগে বিকাল সোয়া ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন ইসি গঠন করে নির্বাচন অনুষ্ঠানের একদফা দাবিতে’ এই কালো পতাকা গণমিছিল অনুষ্ঠিত হয়।
বেলা সোয়া ২টায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হওয়ার পরও বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা কর্মসূচির প্রাঙ্গণে অবস্থান করেন। পরে মুষলধারে বৃষ্টি শুরু হলেও মঞ্চে অবস্থান করে নেতাকর্মীদের নির্দেশনা দেন নেতারা।
এর আগে কর্মসূচিতে অংশ নিতে বেলা ১টা থেকে কালো পতাকা, ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে খ- খ- মিছিলসহকারে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে কর্মসূচির প্রাঙ্গণ মুখরিত করে তুলেন।
এদিকে বিএনপির কালো পতাকা গণমিছিলকে ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে ভারতকে পরামর্শ দিয়েছেন।
মির্জা আব্বাস বলেন, এই সরকারের পদত্যাগ না হলে এদেশের মানুষ বাঁচবে না। দেশের স্বাধীনতা থাকবে না। আর আমাদের দেশ নিয়ে বহু দেশ মাথা ঘামাচ্ছে। তাদের কার কী স্বার্থ তা আমি জানি না।তবে একটি বিশেষ দেশ (ভারত) তারা পরিষ্কার বলছে, এখান থেকে শেখ হাসিনা সরকারকে সরানো যাবে না। এই কথাটা উদ্দেশ্যমূলক। এটা আমার দেশ, দেশের মানুষকে বুঝতে হবে-একটা সরকারকে কেনো থাকতে হবে?এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, ডা. ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত আছেন।
Related News
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীরRead More
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুRead More



Comments are Closed